নগর অবকাঠামো উন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষিণ সিটিকে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র
নগর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ এবং নগরীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ঢাদসিক) সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নগর ভবনের মেয়রের কার্যালয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার তাপস কর্পোরেশনের পক্ষ হতে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে বলেন, আমরা কোন ধরনের নগর চাই, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, খাল-জলাশয় উদ্ধার ও জলাবদ্ধতা দূরীকরণ, বুড়িগঙ্গার পাড়ঘেঁষে নান্দনিক পরিবেশ সৃষ্টি, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নদীরক্ষা বাঁধ নির্মাণ, কামরাঙ্গীরচরে নতুন একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল (Central Business District) প্রতিষ্ঠা করা, করপোরেশনে নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডে আধুনিক ও যুগোপযোগী সড়ক অন্তর্জাল (রোড নেটওয়ার্ক) প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পরিকল্পনার আওতায় নগরীর ১ কোটি ২০ লাখ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে আগামীর প্রতিবন্ধকতাসমূহ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সেজন্য দক্ষিণ সিটির সামগ্রিক উন্নয়নে আমাদের গৃহীত নানাবিধ উদ্যোগ ও কার্যক্রমে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে আমি আহ্বান জানাই।
জবাবে রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, করপোরেশনের উদ্যোগে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন খুবই যুগোপযোগী ও উৎসাহব্যঞ্জক। আমি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সরেজমিন এ এলাকা পরিদর্শন ও বিনিয়োগের আহ্বান জানাব।
রাষ্ট্রদূত মিলার আরো বলেন, ঢাকা শহরের ন্যায় ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্পের মতো ভয়ংকর দুর্যোগ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেকগুলো ক্ষেত্রে আমরা একযোগে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি। এছাড়াও নগরীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমরা একসাথে কাজ করতে আগ্রহী। এতে নগরীর স্বাস্থ্যসেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধি ঘটবে বলেও আমরা আশাবাদী।
এ সময় ঢাদসিক মেয়র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করপোরেশনের সামগ্রিক প্রস্তুতি ও কেন্দ্রীয় সরকারের সমন্বয় পরিকল্পনা এবং দুর্যোগকালীন জরুরি যোগাযোগে বিশ্বব্যাংকের সহযোগিতায় ইমার্জেন্সি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান।
পরিবার পরিকল্পনাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, পর্যায়ক্রমে দক্ষিণ সিটির প্রত্যেকটি ওয়ার্ড এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বিস্তৃত করা হবে। আমাদের এই কর্মপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক মনোভাব নিঃসন্দেহে জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
সাক্ষাৎকালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নগরীতে উন্মুক্ত স্থান বৃদ্ধি, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ বিভিন্ন খাতে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধিতে একযোগে কাজ করতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও রাষ্ট্রদূত মিলার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে ঢাদসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শরীফ আহমেদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন উপ-প্রধান হেলেন লাফিভ (Ms. Helen LaFave), ইউএসএআইডির মিশন ডাইরেক্টর ক্যাথরিন স্টিভেন্স (Kathryn Stevens), যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কান্ট্রি ডাইরেক্টর নেলি কেইডস-ড্যানিয়েলস (Nelly Kaydos-Daniels) এবং ফুড ডিজাস্টার হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের অফিস ডাইরেক্টর এলেন ডি গুজম্যান (Ellen D Guzman, OfficeDirector, Food Disaster Humanitarian Assistance) উপস্থিত ছিলেন।
জামান / জামান
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক