রাজধানীতে আনসারের তৎপরতায় ভোররাতে অটোরিক্সা ছিনতাই প্রতিরোধ; তিন ছিনতাইকারী আটক
রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত বাংলাদেশ আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে। দ্রুত ধাওয়া ও কৌশলগত অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়, যা নগর নিরাপত্তা নিশ্চিতকরণে আনসারের পেশাদারিত্ব ও সতর্কতার উজ্জ্বল দৃষ্টান্ত।
অদ্য শুক্রবার ভোররাত আনুমানিক ০৪:১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্প, মহাখালী, ঢাকার আনসার সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিক্সা ছিনতাই করে ড্রাইভার ও দুইজন যাত্রী সেজে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।
আটককৃত ব্যক্তিবর্গ হলেন— মোঃ রিয়াজুল ইসলাম (২৭), পিতা: নিজামুদ্দিন, গ্রাম: পাইকেরচর, ডাকঘর: পাইকেরচর, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া; মোঃ রাজু মিয়া (২০), পিতা: মৃত নজরুল ইসলাম, গ্রাম: হোলদিয়া, ডাকঘর: গৌরীপুর, উপজেলা: গৌরীপুর, জেলা: ময়মনসিংহ; এবং মোঃ রাজন মিয়া (৩০), পিতা: মোঃ অহিদুল ইসলাম, গ্রাম: সরিষাবাড়ি, ডাকঘর: সরিষাবাড়ি, উপজেলা: সরিষাবাড়ি, জেলা: জামালপুর।
অভিযানে ০১টি অটোরিক্সা, ০২টি ছুরি এবং ০২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন— এপিসি মোঃ আমিনুল ইসলাম, আনসার মোঃ আব্দুল জলিল, আনসার মোঃ কামরান এবং আনসার মোঃ অহিদুজ্জামান।
পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত তিনজনকে তেজগাঁও থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সফল অভিযানের মাধ্যমে প্রতীয়মান হয় যে, নিয়মিত টহল, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদার দক্ষতার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানগর এলাকায় আনসারের এমন সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন