র্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার চরমপন্থী হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী মো. সুজন সরকারকে (২৮) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন সরকারকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম শুক্রবার (১০ এপ্রিল) নিশ্চিত করেছেন।
র্যাব-৬ জানায়, সুজন চরমপন্থী গ্রুপ হুমা বাহিনীর সক্রিয় সদস্য। অভিযান চালিয়ে সুজনের নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কে রাখতেন সুজন সরকার।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সুজন সরকারকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা