ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৬ বিকাল ৬:৫০
সিরাজগঞ্জের তাড়াশে ঔরশজাত দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা করেছে  বাবা জবান আলী (৮৪)। 
 
ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর গ্রামে। 
এদিকে মামলার আসামি দুই ছেলে গোলাম রব্বানী ও ইমন হোসেন বলেছেন, আপন ভাই আনোয়ার হোসেন আমার বাবা ও সৎ মায়ের সাথে জোকসাজস করে বাবাকে দিয়ে ওই মিথ্যে মামলা করেছেন। তারা আরো বলেন, বাবার চারবিঘা জমি আনোয়ার হোসেন নিজ নামে লিখে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমাদের নামে বাবাকে দিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা করেছেন। মামলায় যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
মামলার সাক্ষীদের সাথে কথা বলে জানা যায়, তারা এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব থেকেই জমি জমা নিয়ে  ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব চলে আসছিল। জবান আলী ও তার আরেক ছেলে আনোয়ার হোসেন গোলাম রাব্বানী ও ইমনকে ওই জমির অংশ না দেওয়ার পাঁয়তারা করলে গোলাম রাব্বানী ও ইমন গ্রাম্য সালীশ ডাকে। সেই সালিশে জবান আলী ও আনোয়ার হোসেন হাজির হয় না।  সালিশে হাজির না হওয়ায় গ্রাম্য মাতব্বরগণ পুনরায় এই বৈঠকের জন্য তারিখ নির্ধারণ করেন। এ দিকে সালিশি বৈঠকের আগেই ছেলে আনোয়ার হোসেন চিকিৎসার লোভ দেখিয়ে পিতা  জবান আলীকে দিয়ে তার আপন দুই ভাই  গোলাম রব্বানী ও ইমনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। 
 
বাবা জবান আলী বলেন, গোলাম রাব্বানী ও ইমন আমার ছেলে হলে কি হবে, তারা জমি না পেয়ে আমার ঘরে রাখা ৩ লাখ ১০ হাজার টাকা ও ৮ আনা সোনার কানের গহনা দিনে দুপুরে লুট করে নিয়ে গেছে।  

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার