রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক আইনজীবীর জমি প্রতিপক্ষের দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে উত্তেজনা বেড়েছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরই অভিযুক্ত আব্দুর রাজ্জাক পক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের আইনজীবী মো. এরশাদ আলী জানান, প্রায় ৩৫ বছর ধরে তারা বিরোধপূর্ণ জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষ মিথ্যা দাবি তুলে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর প্রতিপক্ষ বিভিন্ন মহলে তদবির, চাপ সৃষ্টি ও নিজেদের অবস্থান জোরদারে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “সংবাদ প্রকাশের পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় তিনি গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করার পাশাপাশি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এরশাদ আলীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা করে আসছে। সংবাদ প্রকাশের পর নিজেদের দায় এড়াতে তারা পাল্টা সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের আগ্রাসী আচরণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সংবাদ প্রকাশের পর এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসনুজ্জামান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার