ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৫-১০-২০২১ রাত ৯:৩২

সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উত্তরবীর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার। উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, মঙ্গলবার সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, আজিজের বাড়িতে গাঁজার মজুদ রয়েছে। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানসহ ধর্মপাশা থানা পুলিশকে নিয়ে টাস্কফোর্স গঠন করে ওই দিন দুপুর ১২টার দিকে আজিজের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আজিজের বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আজিজ ও তার স্ত্রী মনিকে আটক করা। 

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার