ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ট্যাগ অফিসারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ১২:১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানগড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. জিয়াউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি ফিলিং স্টেশনে ইটবাহী একটি ট্রাকে তেল নেওয়াকে কেন্দ্র করে পূর্বের বিরোধ ও ব্যক্তিগত বিদ্বেষের জেরে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম তেল সরবরাহ বন্ধ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে হুকুমদাতা হিসেবে অন্তর্ভুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক।

জিয়াউর রহমান দাবি করেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের মামলা দায়েরের ঘটনা দুঃখজনক এবং এতে একজন নিরীহ ব্যক্তিকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ