তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা চান মিয়া বেপারী
রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী ।
শনিবার দুপুরে ৫৩ নম্বর ওয়ার্ডের বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ আশপাশের প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় চান মিয়া বেপারী আগুনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই নিম্নআয়ের হওয়ায় তারা সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের সংকট সেখানে প্রকট আকার ধারণ করেছে।
এ সময় সাক্ষাৎকারে হাজী চান মিয়া বেপারী বলেন, “হঠাৎ আগুনে যাদের সবকিছু পুড়ে গেছে, তাদের এই দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আজ সামান্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো এবং যেকোনো দুর্যোগে সহায়তা অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। যাদের ঘরবাড়ি নির্মাণে সমস্যা রয়েছে, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—এই অগ্নিদগ্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ান। সামনে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
স্থানীয়দের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানা গেছে।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার, আমজাদ হোসেন, ইমন হোসেন, মনিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন