তাড়াশে কৃষক দলের কর্মীদের নিয়ে বাংলা নববর্ষ বরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে তাড়াশে কৃষক দলের কর্মীদের নিয়ে নববর্ষ বরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকালে তাড়াশ দলিল লেখক অফিসে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তেল, সার ও কৃষি পন্য সঠিক বন্টন ব্যাপারে উপজেলার নেতৃবৃন্দ ৮ ইউনিয়নের কৃষক দলের নেতা কর্মীদের নিয়ে নববর্ষ বরণ ও কর্মী সমাবেশের আয়োজন করে।
উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো:ইসাহক আলী হক প্রমুখ। বক্তারা বলেন, আমাদের উপজলার মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষকদের শরীরের শ্রম দিয়ে আমাদের দেশের খাদ্য উৎপাদন করে। আর সেই কৃষকদের যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের নেতা হওয়ার কোন দরকার নাই। তাই সরকারী ভাবে হোক আর দলীয় ভাবে হোক কৃষক শ্রেণির মানুষরা যেন শান্তিতে বসবাস করতে পারে সেদিক আমাদের নজর দিতে হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের পাশে থেকে আমাদের সকল কে কাজ করতে হবে। কৃষকদের সংকট মুহূর্তে সবার কৃষকদলের নেতা-কর্মীদের এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো: আলমগীর হোসেন, মো: মোক্তার হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দস সালাম,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও সকল ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied