ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ১১ এপ্রিল সকাল দশটায় উপজেলা পরিষদ ভবনের সামনে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধামইরহাট - পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিপা রানী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী জানান, " প্রকল্পের আওতায় ২৫৫ জনের মাঝে ২টি ছাগল, ২টি টিন,৪টি খুঁটি ৫টি ফ্লোরমেট এবং তিন মাসের খাবার বিতরণ করা হচ্ছে। " ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপকার ভোগীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান