মোহনগঞ্জে উন্নয়ন ও আইনশৃঙ্খলার নতুন বার্তা দিলেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনার মোহনগঞ্জে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
এসময় সভায় সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুলসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সমস্যা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসেবামুখী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সমন্বয়মূলক বৈঠক স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা