ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-৪-২০২৬ রাত ১১:১০

চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) চন্দনাইশে সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা এম এ হাসেম রাজু। ১১ই এপ্রিল (শনিবার) গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে উম্মুক্তভাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বেলাল,অশ্রু বড়ুয়া,সিরাজুল ইসলাম সওদাগর,মোরশেদুল আলম চৌধুরী মুন্না,সিরাজুল ইসলাম,নুর মোহাম্মদ সওদাগর,এম এ কাশেম চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন,চন্দনাইশে ১ম বারের মত উপজেলা সম্মিলিত বর্ষবরণ পরিষদের আয়োজনে আগামী ১৪ এপ্রিল ২০২৬ খ্রি: থেকে চারদিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখীমেলা গাছবাড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। কৃষিপ্রধান বাংলার কৃষকদের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত বাংলার ফসলি সন ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ  উপলক্ষে বর্ণাঢ্য  বৈশাখী শোভাযাত্রা বরুমতি ব্রিজ থেকে ১৪ এপ্রিল সকাল ৮ টায় যাত্রা শুরু হবে। এতে চারদিনব্যাপি বৈশাখী মেলার  মুক্তমঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা ও বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও ঢাকার জাতীয় শিল্পীসহ অন্যান্য পাহাড়ি এলাকার শিল্পীদের পরিবেশনা, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশিত জারি, সারি, ভাটিয়ালি, মুর্শেদী, মারফতী, মাইজভান্ডারী, আঞ্চলিক প্রভৃতি গান ও নৃত্য পরিবেশিত হবে। পিঠাপুলি, পান্তা ইলিশের স্টল, হস্ত ও কুটির শিল্পের স্টল সম্বলিত দুই শতাধিক স্টল নিয়ে এ মেলা বসবে। বিশেষ করে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার শিক্ষা, ধর্ম, কর্ম, সংস্কৃতি, ইতিহাস, ঐহিত্য, ক্রীড়া, হস্তশিল্প, তাঁতশিল্প, কৃটির শিল্প, মৃৎশিল্প, বাঁশ বেত শিল্প, ভাষা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, চিকিৎসা, কৃষিসহ প্রায় ৫ লক্ষ জনগণের জীবন জীবিকা তুলে নিয়ে আসার লক্ষ্যে এই বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন করা হবে। মেলায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে এই মেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই বৈশাখী মেলাকে স্মরনীয় ও সফল করতে ১০১ জন বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার