দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২৪ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কুরসিয়া আক্তারকে হত্যার পর আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর অভিযোগ উঠেছে তার স্বামী সাব্বির মিয়া ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে সাব্বির মিয়ার সঙ্গে কুরসিয়া আক্তারের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই কুরসিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। মেয়ের সুখের আশায় পরিবার জমি বিক্রি করে আর্থিক সহায়তা দিলেও সংসারে অশান্তি কমেনি। পরিবারের দাবি, সাব্বির মিয়ার বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। ঘটনার রাতেও এ নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে কুরসিয়ার ঝুলন্ত মরদেহের খবর জানানো হয়। নিহতের বড় ভাই কবির হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোন আত্মহত্যা করার মানুষ না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।” এদিকে ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল বলছে, নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন এবং সম্ভাব্য হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে আড়াল করার প্রবণতা উদ্বেগজনক। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ