ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এবার রাজধানীতে বাসার গেট ভেঙে মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১০:১৭

রাজধানীর মিরপুর আহমেদনগর পাইকপাড়া এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রাইসুল ইসলাম রাসেল (৪০)। তিনি ঐ এলাকার বাসিন্দা হলেও কারও সঙ্গে তেমন চলাফেরা করতেন না।

মঙ্গলবার বিকেলে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। ঐদিন দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম।

পুলিশ জানায়, পাইকপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। বিকেলে গিয়ে বারান্দার লোহার গেট ভেঙে কক্ষ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে এসআই শাহিন আলম জানান, রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক