ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১২-৪-২০২৬ বিকাল ৫:১৩

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সেতু না থাকায় ৫থেকে ৯টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম জনদুর্ভোগ পোহাচ্ছে।

 নদীর পূর্ব পারের লোকজন একটি মুমূর্ষু রোগী নিয়ে সদরে চিকিৎসার জন্য নিয়ে আসতে রাস্তায় মনেক রোগী মারা যায়।

 নারায়নপুর ইউনিয়ন থেকে গর্ভবতী অনেক  মহিলার ডেলিভারি নৌকাতেই সন্তান প্রসব করেন । 

 ভুরুঙ্গামারী দিয়ে নতুন সেতুর নির্মাণকাজ প্রায় ৭ বছরেও শেষ না হওয়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে নৌকা ও জরাজীর্ণ সাঁকোতে পারাপার হচ্ছে। 

চরের মানুষের প্রধান  আয় ফসলি জমি,সেই ফসল বিক্রি করতে আসতে হয় শহরে, কৃষকদের আসা যাওয়ায় অর্ধেক মুল্য দিতে হয় নৌকা ভারা।

ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে স্থবিরতা দেখা দিয়েছে। দুধকুমার নদীতে ব্রিজের অভাবে প্রধান ভোগান্তি যোগাযোগ বিচ্ছিন্নতা।
 নাগেশ্বরীর কালীগঞ্জ ও কচাকাটা এলাকার কয়েক লাখ মানুষ সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝুঁকিপূর্ণ পারাপার করে হয় নদী দিয়ে। নদী পারাপারের জন্য নৌকা বা ভাঙা সাঁকোই একমাত্র ভরসা, যা বর্ষাকালে অত্যন্ত বিপজ্জনক ।সোনাহাট স্থলবন্দর থেকে সরাসরি যোগাযোগ না থাকায় অনেক রাস্তা পেরিয়ে চলতে ব্যবসায়ীদের খরচ বেশি হয়।  ভোগান্তির এখানেই শেষ নয়,  সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহনে চরম অসুবিধা হচ্ছে । শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অত্যান্ত নিম্ন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 নির্মাণকাজে গাফিলতির কারনে মূল্য দিতে হয় সাধারণ জনগণকে।  দীর্ঘ সময় ধরে সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ রয়েছে ।স্থানীয়রা অবিলম্বে টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার দাবি জানালেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা জনজীবনকে অবহেলিত করে রেখেছে।

নারায়নপুর ইউনিয়নের ব্যবসায়ী ওসমান গনি বলেন, আমার ব্যবসার জন্য  নাগেশ্বরী গিয়ে মালামাল বিক্রি করতে অনেক কষ্ট হয়,ফলে লাভের অংশটা খরচ হয়ে যায়। এ ছাড়াও একজন রোগীর যাতায়াতের ভরসা মানুষের ঘার বা চৌকিতে। 

ভুক্তভোগী এলাকাবাসী জসমত আলী বলেন, দীর্ঘদিনের দাবি আমাদের  চরম দুর্ভোগ দূর করতে সরকারের প্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করছি।


এ ব্যপারে জাতীয় সংসদ সদস্য ২৫,কুড়িগ্রাম ১ আসনের আনোয়ারুল ইসলাম এম.পি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং কালিগঞ্জ ঘাটে একটি ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানিয়েছি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি