মহাকাশে সিনেমার শুটিং!
মহাকাশে প্রথম কুকুর, এরপর প্রথম নারী এবং পুরুষ, সবশেষ মহাকাশে সিনেমার শুটিং করার রেকর্ড করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে দেশটি।
মঙ্গলবার ‘দ্য চ্যালেঞ্জ’ সিনেমার শুটিং করতে পৃথিবী ছেড়েছেন রাশিয়ান উইলিয়া পেরেসিলদ এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো।
বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে তারা যাত্রা শুরু করেন।
তাদের বহনকারী মহাকাশযানটি সন্ধ্যা ৬টা ১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার এই দলের নেতৃত্ব দিচ্ছেন মহাকাশচারী অ্যান্টন শাকপ্লেরভ।
১২ দিনের এই মিশনে তারা মহাকাশযান সোয়ুজ এমএস ১৯ এ করে ঘুরবেন। এসময় শুটিং করবেন, দ্য চ্যালেঞ্জ নামের সিনেমাটির।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার মাধ্যমে সম্প্রচার করা বক্তব্যে অখিনেত্রী ইউলিয়া পেরেসিলদ বলেছেন, ‘আমার জন্য মহাকাশ একটি আকর্ষণীয় স্থান। সেখানে কোনো সীমান্ত নেই। সিনেমার চরিত্রের জন্য তিন হাজার ব্যক্তির মধ্যে আমাকে বাছাই করা হয়েছে।’
এই দলের নেতৃত্বে থাকা মহাকাশচারী শাকপ্লেরভ বলেছেন, ‘শুধু সিনেমা বানানোই আমাদের লক্ষ্য নয়, আমাদের জীবিত পৃথিবীতে ফিরে আসাও দরকার।’
এই অভিনেত্রী পরিচালক জুটি ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর হলিউড থেকে মহাকাশে একটি সিনেমার শুটিং করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের সেই সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই প্রকল্পকে টেক্কা দিতেই রাশিয়ার এই পদক্ষেপ।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা