ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাংবাদিক ইমনের মাধ্যমে নির্যাতিত মোহনাকে ১০ লাখ টাকা সহায়তা দিচ্ছেন সৌদি প্রবাসী মিজানুর রহমান


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৩:৫৩

বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার গৃহকর্মী মোহনাকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সৌদি প্রবাসী মিজানুর রহমান এই সহায়তা প্রদান করেন। সাংবাদিক আলী আসগর ইমনের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে সহায়তার অর্থ মোহনার কাছে পৌঁছে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় কাওরান বাজারের দ্য রেইনি রুফ রেস্টুরেন্টে। সেখানে জানানো হয়, মোহনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রাপ্ত ১০ লাখ টাকা সরাসরি ব্যয় না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) আকারে সংরক্ষণ করা হয়েছে, যাতে তিনি দীর্ঘমেয়াদে এর সুবিধা পান।
জানা যায়, দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় মোহনাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকদের মতে, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আরও সময় ও নিয়মিত চিকিৎসার প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কর্মকর্তারা এবং বাংলাদেশ আইন ও অধিকার এইড-এর নির্বাহী পরিচালক।
সাংবাদিক আলী আসগর ইমন জানান, মোহনার চিকিৎসা এখনো চলমান এবং তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তিনি আরও বলেন, তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে ধারাবাহিক চিকিৎসা ও সময় প্রয়োজন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তারা গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
মোহনার পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

হয়রানিমূলক মামলায় জামিন পেলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল

বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব

গত এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ও ৭টি মামলা দায়ের

ভিত্তিহীন সংবাদের জেরে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

রাজপথে দৃষ্টি প্রতিবন্ধীরা, প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আনসারদের তৎপরতায় দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ড্যাবের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন আয়োজিত মাদক দ্রব্যের ভয়াবহ আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন

ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর দর্শনে মানবিক ও নৈতিক তরুণ প্রজন্ম গড়ার আহ্বান

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন

দায়িত্ব গেল, এবার সম্পদ-টেন্ডার নিয়ে প্রশ্নের মুখে বদরুল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান