ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৪-৪-২০২৬ দুপুর ১২:৩২

পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব- ‘পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি উদযাপনে নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ শিল্পমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

শোভাযাত্রায় পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, জেলা পরিষদ েপ্রশাসক হারুনুর রশিদ আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো’সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ শিল্পমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা