ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১২:৬

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় বাড়ি নির্মাণ রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক  কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪:টার দিকে যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় একটি বাসায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন- দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮) ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তর (১২)। হাসপাতালে নিহত দিয়ার পরিবাবিরক গাড়ি চালক বিল্লাল হোসেন বলেন, প্রতিবেশী মুসা মিয়া তাদের কাছে টাকা পায়। এই পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দিয়ার পরিবার মুসা মিয়া কে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া মা, এক ভাই ও এক বোন কে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি আছে। তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিনে পড়তো। জয়া একটি মাদ্রাসায় পড়াশুনা করে। ছোট ভাই মোয়াজ  একটি স্কুরে পরে। এর বেশী কিছু জানে না বলে জানান তিনি। নিহতের বিষটি নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জনকে হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। (ওসি) আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা জানান,মুসা মিয়া রাজমিস্ত্রি কন্টেন্ট দাড়ি করেন এর আগেও বিভিন্ন বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকার কেন্দ্র করে মারামারির  একাধিক ঘটনা হয়েছে বলেও জানান এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার