মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র্যালি
ফরিদপুরের মধুখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ থেকে বিশাল একটি র্যালি বের করা হয়।
এর পূর্বে ৭:৩০ মিনিটে মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ হতে অপর একটি র্যালি উৎসব মূখর পরিবেশে বের করে । ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। র্যালি উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আলিম মানিক এর পরিচালনায়,স্বাগত বক্তব্য রাখেন
মেলা উদযাপন কমিটির আহবায়ক, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরাও ব্যানারসহ র্যালিতে অংশগ্রহণ করেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়। র্যালিতে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আলিমুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস। মধুখালী উপজেলা বিএনপির , সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু,
উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন সহ অনেকে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত