ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে সরকারি গাছ বিক্রির ঘটনায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবী


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১২:৭

বগুড়ার নন্দীগ্রামের পল্লীতে সরকারি জায়গা থেকে প্রায় ৩ লক্ষ টাকার গাছ বিক্রির ঘটনায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন বাদীর পক্ষে গ্রামবাসী। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে আইনের আওতায় আনতে না পারায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যার কারনে সময় ক্ষেপণের বিভিন্ন অভিযোগ এনে তদন্তের দায়িত্বে থাকা ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা (তহসিলদার) এর বিরুদ্ধে শেরপুর প্রেসক্লাবে গত ১২/৪/২০২৬ইং তারিখে সংবাদ সম্মেলন করেছেন বাদী পক্ষ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে সরকারি খাস খতিয়ান ভুক্ত (১৬০৯ দাগের) সরকারি জায়গা থেকে প্রায় ৩ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করেন তুলাশন গ্রামের চাঁন আলীর ছেলে রজিব আলী। উক্ত ঘটনায় তুলাশন গ্রামের আফছার আলীর ছেলে জিয়াউর রহমান বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহনের প্রাক্কালে অভিযুক্ত রজিব আলী পুনরায় তদন্তের জন্য বগুড়ার বিজ্ঞ আদালতে আবেদন করেন। আবেদনে বিবাদী করেন উক্ত অভিযোগের তদন্তে থাকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) সহ একাধিক কর্মকর্তাকে। এতে করে উক্ত অভিযোগের বিষয়ে আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

উক্ত বিষয়ে অভিযুক্ত রজিব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সঠিক হয়নি। যার কারনে পুনরায় তদন্তের জন্য আদালতে কমিশন নিয়োগের আবেদন করেছি। আদালতের মাধ্যমে পুনরায় তদন্তে যদি অপরাধী হয়ে থাকি তাহলে আইন যে শাস্তি দেবে তা মাথা পেতে নিবো।

উক্ত অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, বর্তমানে অভিযোগটি সম্পূর্ণ বিজ্ঞ আদালতের আওতাধীন। সুতরাং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির