রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে মঙ্গলবার ১৪ এপ্রিল সাড়ম্বরে ১লা বৈশাখ উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ, ডিগ্রি কলেজ, সানরাইজ কেজি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
কৃষি অফিস চত্বরে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, কৃষি অফিসার শহীদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে আমাদের জাতীয় ও সাংস্কৃতিক জীবনে ১লা বৈশাখ, বৈশাখি মেলার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দীন, প্রাণিসম্পদ অফিসার রুপম চন্দ্র মহন্ত, সমাজসেবা অফিসার আব্দুর রহিমসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এদিকে, একইদিনে সকালে বৈশাখ উদযাপন পরিষদ পৌর শহরে পৃথক র্যালি বের করে। এতে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীসহ পরিষদের সদস্যরা অংশ নেন। পরে র্যালিটি ডিগ্রি কলেজ মাঠে কলেজ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়। এ মাঠে, অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, অধ্যাপক রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক ও জবিবর রহমান প্রমুখ। অপরদিকে, দি সানরাইজ কেজি স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied