বারহাট্টায় মঞ্চস্থ হলো নাটক 'সুবচন নির্বাসনে'
"নাটক জীবনের কথা বলে, গড়ে অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ" এই স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ উপলক্ষে বারহাট্টায় মঞ্চস্থ হলো প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন রচিত কালজয়ী নাটক 'সুবচন নির্বসনে'। নাটকটিতে অভিনয় করেছেন কংস থিয়েটারের নাট্যকর্মীরা।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার একমাত্র সংগঠন কংস থিয়েটারের আয়োজনে কংস থিয়েটার মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে আবদুল্লাহ আল-মামুন রচিত ও আজিজুল হক ফারুক নির্দেশিত নাটক- 'সুবচন নির্বাসনে'। দক্ষ অভিনেতাদের অভিনয় দর্শকদের আবেগতাড়িত করে তোলে। নাটকের শুরু থেকেই শব্দ, সংগীত ও অভিনেতাদের অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র। নাটকটিতে অভিনয় করেছেন প্রদীপ কুমার সরকার (শ্যামল), মুখলেছুর রহমান (হীরা), আজিজুল হক (ফারুক), দৃতি, মানসগুণ, পিউ, হায়দার, প্রবীর, সাজিদুর, হৃদয় প্রমুখ।
কংস থিয়েটারের সভাপতি নাট্যকার প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, নাটকটির কাহিনী একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে স্কুল শিক্ষক বাবা তার সন্তানদের সততার শিক্ষা দিতে চান। কিন্তু সামাজিক বাস্তবতায় প্রবাদ বাক্যগুলো ("সদা সত্য কথা বলিবে", "লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে") মিথ্যা প্রমাণিত হতে দেখেন। নাটকটিতে মানুষের যাপিত জীবনের আলো-আধাঁরির কারসাজিতে ফুটে উঠেছে সামাজ জীবনের বহু প্রাপ্তি-অপ্রাপ্তির দৃশ্য।
কংস থিয়েটারের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান (হীরা) বলেন, আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর আজ প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল-মামুন রচিত সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার নাটক 'সুবচন নির্বাসনে' মঞ্চস্থ হয়েছে। নাটকটিতে সততা ও মূল্যবোধের অবক্ষয় এবং মধ্যবিত্তের অসহায়ত্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার রূঢ় বাস্তবতা ফুটে ওঠে। নাটকটির মাধ্যমে সময়ের সুবচনগুলো কীভাবে নির্বাসনে যাচ্ছে, তা তুলে ধরা হয়। পরবর্তীতে আমরা দর্শকদের এমন হাইথটের নাটক উপহার দিবো।
প্রদর্শনী শেষে কথা হয় কয়েকজন নাটক প্রিয় দর্শকের সাথে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, অনেকদিন পর নাটক দেখলাম। নাটকটি মনোযোগ সহকারে উপভোগ করলাম এবং তৃপ্ত হলাম। এই নাটকটি যেন সমাজ জীবনে কঠিন বাস্তবতার জীবন্ত প্রতিচ্ছবি।
দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা বিএনপি সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান