মালয়েশিয়ায় প্রবাসী অপহরণ মূলহোতা রবিউল বগুড়া থেকে গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী আরিফুল ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত আন্তঃদেশীয় অপহরণকারী চক্রের অন্যতম সক্রিয় সদস্য রবিউল ইসলামকে (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: এনামুল হক সিদ্দিকী ও তাঁর সঙ্গীয় ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন। বর্তমানে আসামী রবিউল ইসলাম শেরপুর সদর থানায় পুলিশ হেফাযতে রয়েছে। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম বগুড়া জেলার গাবতলি উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নিশু পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরিফুল ইসলাম মালয়েশিয়ায় অবস্থানকালে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করতেন। গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং ৩ রমজান বাংলাদেশ সময় দুপুর ১২টা এবং মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার জহুরবারু এলাকায় আরিফুলকে ৩ জন অপরিচিত লোক এসে বলে আমরা আপনার রেস্টুরেন্টে কমদামে মাংস দিব আপনি আমাদের খামারে আসেন এবং দেখেন। এমন কথা শুনার পর সহজ সরল আরিফুল সঙ্গে থাকা মালয়েশিয়ান সাড়ে ১৩ হাজার রিংগিট এবং এটিএমে থাকা ১ হাজার রিংগিট সাথে নিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে উঠার সাথে সাথেই অপহরণকারীরা দরজা লক করে দেয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে পুরো সাড়ে ১৪ হাজার রিংগিট এবং এটিএমের পাসওয়ার্ড নিয়ে নেয়। পরবর্তীতে আরিফুলের কাছে আরো ৭ লাখ টাকা দাবী করে অপহরণকারীরা, জানা গেছে, প্রাণ বাচানোর ভয়ে নিরুপায় হয়ে আরিফুল বাংলাদেশে তার মায়ের কাছে ফোন দিয়ে আরো ৭ লাখ টাকা পাঠাতে বলে। অসহায় মা অপহরণকারীদের হাত থেকে প্রবাসি ছেলেকে বাচাতে প্রতিবেশীদের কাছ থেকে দার করে তাদের দেওয়া বিকাশ এজেন্ট নাম্বারে ১ লক্ষা টাকা দ্রুত পাঠানোর পরেও তারা আরো ৬ লক্ষা টাকা দাবী করে। না দিলে মেরে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে আরিফুলে মা ঢাকায় অবস্থানরত আরিফুলের মামা সাংবাদিক মোফাজ্জল হোসেনকে ঘটনা জানালে একমাত্র ভাগিনাকে বাঁচাতে অপহরণকারীদের দেওয়া নুরজাহান কনফেকশনারী নামক একটি ইসলামি ব্যাংক একাউন্ট নাম্বারে বন্ধু ও স্ত্রীর কাছ থেকে ধার নিয়ে সাংবাদিক মোফাজ্জল হোসেন বাংলাদেশ ইসলামী ব্যাংক শ্যামলী শাখার মাধ্যমে ৪ লক্ষা টাকা পাঠানোর পর আরিফুলকে দীর্ঘ ৮ ঘন্টা পর জিম্মিকারীরা মুক্তি দেয়। যে বিকাশ এবং ব্যাংক একাউন্টে টাকা টাঠানো হয়েছে তার মালিক আটককৃত রবিউল ইসলাম। পরবর্তীতে আরিফুল প্রাণের ভয়ে নিজের রেস্টুরেন্ট অন্যজনের কাছে ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে ব্যাংক একাউন্টের সূত্র ধরে উক্ত রবিউলের নাম ঠিকানা পায় এবং নিজেই বাদী হয়ে রবিউল ইসলামসহ আরো অজ্ঞাত ৩ জনকে আসামি করে শেরপুর সদর আমলি আদালতে সিআর মামলা নং ৪৬২/২৬ (পেনাল কোড-১৮৬০) ৪২০, ৩৬৪(ক), ৩৮৬, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ঘটনার আদ্যপ্রান্ত শুনে মামলাটি শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তাকে এফআই আরের নির্দেশ দিলে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা মামলাটি দ্রুত এফআইআর ভূক্ত করে এবং এস আই মো: এনামুল হক সিদ্দীক কে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। যার ফলে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
তদন্ত ও পরবর্তী পদক্ষেপ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হক জানান, গ্রেপ্তারকৃত রবিউল এই অপহরণ চক্রের অন্যতম প্রধান সমন্বয়ক। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান: ”আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের নাম-ঠিকানা এবং বিদেশে অবস্থানরত মূল হোতাদের শনাক্ত করা হবে।”
ভুক্তভোগী পরিবারের প্রতিক্রিয়া আরিফুল ইসলামের মামা (যিনি বাদী পক্ষ) জানান, এই চক্রটি প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে অপহরণ ও চাঁদাবাজি চালিয়ে আসছে। রবিউলের গ্রেপ্তারের মধ্য দিয়ে ন্যায়বিচারের আশা দেখছেন তারা। তিনি এই চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বর্তমানে গ্রেপ্তারকৃত আসামী রবিউল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান