ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আয়োজনে বর্ষবরণ উদযাপন


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১০

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরণ উৎসব  উদযাপন করা হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক  প্রদিক্ষন করে উপজেলা চত্বরে  এসে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ,পল্লী উন্নয়ন অফিসার  প্রহ্লাদ কুমার কুন্ডু,একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম,দি হাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী মো.আসির উদ্দীন,উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। 

দি হাঙ্গার প্রজেক্ট এর অংশগ্রহনে লোকজ মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া  ঐতিহ্য গরুর গাড়ি,মাছ ধরা জাল,হুক্কা,মাথাল,হাতপাখা,তীর ধনুক,ঢেঁকি সহ বিভিন্ন কৃষিযন্ত্র,লোকজ শিল্প প্রদর্শনী করা হয়।শিল্পকলা একাডেমী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সমবেত সঙ্গীত, বাউল গান সহ বিভিন্ন গান স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন।পরে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির