দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ৯টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টির দোকানসংলগ্ন হাবিব স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভীরের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. রিফাত (২০) ও মো. হাবিবকে (১৮)। তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিফাতের বাড়ি চান্দিনা থানার অম্বরপুর এলাকায় হলেও বর্তমানে তিনি দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের সরকারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে হাবিবের বাড়ি দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের লখাইতলী এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ