বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের
রাজধানী ঢাকায় ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’-এর আয়োজনে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসবের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
উৎসবের সূচনা হয় সকাল ১০টার পর রাজধানীর মুক্তাঙ্গন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রায় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক উপাদান তুলে ধরা হয়। এতে মসজিদের সুউচ্চ মিনার, পর্দাঢাকা পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি, দোয়াত-কলম, কোদাল, কুপি বাতি, কৃষকের মাথাল ও মইসহ গ্রামীণ জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ প্রদর্শন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুনও বহন করা হয়।
দুপুর ১২টার পর রাজধানীর বিজয়নগর সড়ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বাঙালি মেজবান। এ আয়োজনে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ভাত, গরুর মাংস, দেশীয় শাক-সবজি, মিষ্টান্ন এবং বাহারি পান।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকজ আদলে নির্মিত আকর্ষণীয় মঞ্চ থেকে পরিবেশিত হয় পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত, হামদ-নাত এবং বিশ্বাস ও ভক্তিমূলক সংগীত। এছাড়া দেশাত্মবোধক ও মাটি-মানুষের গান পরিবেশনের পাশাপাশি জারি, পুঁথি, ভাটিয়ালি, ভাওয়াইয়াসহ ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং অতিথিদের সারগর্ভ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাসাকের সভাপতি মুহিব খান বলেন, “এই দেশ ও জাতির প্রকৃত ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে বেমানান, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। নতুন প্রজন্ম এবং বিশ্বের কাছে আমাদের গৌরবজনক ঐতিহ্য ও বিশুদ্ধ সংস্কৃতি তুলে ধরার জন্যই আমাদের এই বিস্তৃত প্রয়াস।”
তিনি আরও বলেন, বাংলা নববর্ষের এই আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে নতুন প্রজন্মের সামনে ইতিবাচকভাবে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা