জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজন আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সময়ে অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর জাপান টাইমসের
জাপানি আবহাওয়া সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইওতে এর কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।
জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানি ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৫ দশমিক ৯। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬ কিলোমিটার। তবে তুলনামুলকভাবে হোক্কাইডোর কম্পনটি বেশি শক্তিশালী ছিল।
ভূমিকম্পের পর তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বলেছে যে, অমোরি এবং মিয়াগি এলাকায় থাকা দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থাও প্রাথমিকভাবে ভূমিকম্পকে ৬ মাত্রার হিসেবে উল্লেখ করলেও পরে তা ৫.৯ মাত্রার বলে জানায়। এর গভীরতাও শুরুতে ৫০ কিলোমিটার বলা হয়েছিল। পরে তা ৫৬ কিলোমিটার হিসেবে সংশোধন করা হয়েছে।
আবহাওয়া সংস্থা এক সপ্তাহের মধ্যে ৫ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে। তবে বড় ঝুঁকিপূর্ণ কিছু হবে না বলে তারা ধারণা করছেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা