ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৪-২০২৬ দুপুর ১১:৩৩

আগামী ১৮ এপ্রিল চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভায় নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। এই উপলক্ষে অনুষ্ঠান সফল করতে গতকাল সন্ধ্যায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলেরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো.লোকমান হাকিম,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক বৃষ্ণযশা চক্রবর্তীসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দোহাজারীকে পরিচ্ছন্ন,সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং জনপদকে বাসযোগ্য করতে হলে নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আগামী ১৮ এপ্রিল দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন দোহাজারী নাগরিক কমিটি একটি অরাজনৈতিক,সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে দোহাজারীতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে পূর্বের ন্যায় অক্ষত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার