বর্তমান সরকারের ২ মাস পূর্তি: প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সরকারের ২ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্স শুরু হয়েছে বিকেল ৩টা ৫০ মিনিটে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, যে খারাপ কাজগুলো দুষ্ট লোকেরা করতেন এগুলো কমে গেছে। সরকারকে সহযোগিতা করবেন এবং আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন।
এর পরে বক্তব্য রাখেন প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) তিনি বলেন দেশের জনগণের ভোটে বর্তমান গনতান্ত্রিক সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী কি কাজ করে তা যথাযথ সময়ে তাৎক্ষণিক জনগণকে জানিয়ে দিচ্ছে। জনগণের কাছে ভোট চাওয়ার সময় যে ৩১ দফা দেয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সংসদীয় আসনগুলোতে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে পারবে জনগণ। জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দ্বায়িত্ব। প্রধানমন্ত্রীর প্রতিদিনের রুটিন ওয়ার্ক জনগণকে জানিয়ে দেয়া হয়। দেশে বিদেশে সকল সাংবাদিকদের ফোন বা ইমেইলের মাধ্যমে তথ্য জানানো হচ্ছে। জেলা পর্যায়ে সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা তথ্য সরবরাহ করা হচ্ছে। এআই দিয়ে মিথ্যা ছড়িয়ে দেয়ার বিষয়ে তিনি মূলধারার সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন।
মাহাদি আমিন:- সাংবাদিকের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই মাস পার করছে বর্তমান সরকার। দীর্ঘ নির্বাসন শেষে আন্তর্জাতিক অঙ্গনে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসংশিত হয়েছেন। তাকে বিশ্বের সকল দেশ তাকে অভিনন্দন পত্র পাঠিয়েছেন। রাষ্ট্রয় কার্যক্রম যথাযথ ভাবে উপস্থাপন করা এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য। গণতন্ত্রকামি জনগণের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। বিরোধী দল সংসদে হট্টগোল করা ও সড়কে মানুষের বিব্রত করার পথ বেছে নিয়েছে।
চলমান কার্যক্রম তুলে ধরেন মুখপাত্র মাহাদী আমিন
১. ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে
২. নগদ অর্থসহ কৃষক কার্ড প্রদান করা হয়েছে
৩. ১২ লক্ষ কৃষককে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করছে
৪. জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ
৫. ২০ হাজার কিলোমিটার নদী খাল খনন কার্যক্রম চলছে
৬. বিকল্প উৎস থেকে জালানি ক্রয়
৭. রুফটপ ও সোলার বা সৌর শক্তি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
এছাড়াও প্রবাসি কার্ড চালু এবং এবারের হজ্জ যাত্রীদের প্রতিজনের ১২ হাজার টাকা কমানোর কথা উল্লেখ করছেন। ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে। ৮০ শতাংশ নারী এখানে অগ্রাধিকার পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূনরায় ভর্তি ফি না নেয়া থেকে বিরত থাকতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শিক্ষা বর্ষে ৪র্থ বর্ষ থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শহরে হাটার রাস্তা তৈরি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের খরচ সীমিত করে অতিসাধারণ চলাফেরা করছেন। এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ী ব্যাবহার। দীর্ঘদিন বন্ধ থাকার পরে হামের টিকা চালু। চাঁদাবাজি বন্ধে গোয়েন্দা সংস্থা কাজ করছে। নরী বান্ধব বাস চালু করা। নদী দখলদারি ফৌজদারি অপরাধে গণ্য হবে, দখলদারদের ৫ বছর জেল দেয়া হবে। ফুটপাতের ব্যাবসায়ীদের ভিন্ন স্থানে পুনরায় সুযোগ দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও যারা গণমাধ্যমে অপবাদ ছড়াচ্ছে তাদের ব্যপারেও সরকার শিথিল। একটি গোষ্ঠী পরিকল্পিত ভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। বিশ্বের সকল দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্কে সরকার বদ্ধপরিকর। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের সরকার বদ্ধপরিকর। ৪টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন শেষ হয়।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন