দোহাজারীতে নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দোহাজারী সাঙ্গু কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মো.আলী আকবর’র সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.জসিম উদ্দিন জনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, সমাজসেবক আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল নেতা মাসুদুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মোরশেদুল আলম, দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-আলী আজম খান, ড.এস.এম আবু জাকের, আবদুল নবী খান, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, জয়নুল আলম, বাহাদুর ইসলাম, আবদুল গফুর রব্বানী, আরিফুল ইসলাম সুমন, কলিম উদ্দিন, লোকমান হাকিম নিরব, মুহিম বাদশা, কায়সার হামিদ, এসএম ওয়াহিদ রনি, ওয়াসিম, জাবের বিন রহমান আরজু প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন “বিগত আ.লীগ সরকার দেশকে ভঙুর অবস্থায় রেখে গেছে। এই উপজেলায় যেদিকে হাত দেই, সেদিকেই শুধু নাই আর নাই। দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে অবহেলিত উপজেলা হচ্ছে চন্দনাইশ উপজেলা। ইতিমধ্যে এলাকার উন্নয়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছে। এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে মৌলিক চাহিদা পূরণে কাজ করতে হবে। “বিএনপি সরকার মানবিক ও জনগণের সরকার। এই সরকারের মাধ্যমে চন্দনাইশে নানান উন্নয়ন ও দোহাজারীতে শঙ্খ নদীর ওপর চৌকিদার ফাঁড়ি সেতু নির্মাণ করা হবে। এই সেতুটির জন্য আমি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য ডিও লেটার দিয়ে মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। খুব অল্প সময়ে চন্দনাইশ উপজেলাসহ দোহাজারীতে নানান উন্নয়ন মুলক কাজ শুরু করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ