চন্দনাইশে ৩২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে
চট্টগ্রামের চন্দনাইশে হাম-রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান ক্যাম্পেইন এর কার্যক্রম আগামীকাল থেকে থেকে শুরু হচ্ছে। এই টিকার আওতায় শুরুতে প্রায় ৩২ হাজার ২শত ৬জন শিশুকে টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে অনুষ্টিত কো-অর্ডিনেশন সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.দীপন দেব নাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ খান,সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, ইপি আই মোহাম্মদ আলী,পরিসংখ্যানবিদ মোঃ আহসান হাবিব প্রমুখ।এসময় অতিথি বলেন দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে। এর অংশ হিসেবে চন্দনাইশেও প্রায় ৪৩৮ টি টিকাদান কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩২ হাজার ২০০ শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,সাংবাদিক,শিক্ষক, সমাজ-কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে আহবান করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ