তুরাগে অটোরিক্সা চালক হত্যা: ২ গ্রেফতার
ঢাকার তুরাগ এলাকায় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকালে র্যাব-১ কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, বিপিএম।
তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় সাইফুল ইসলাম অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৮ ফেব্রুয়ারি তুরাগ থানাধীন একটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী লাভলী বেগম তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ঘটনার পর র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল পৃথক অভিযানে ধামরাই এলাকা থেকে মোঃ শহীদুল ইসলাম (৩৪) এবং তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সাত সদস্যের একটি চক্র অটোরিক্সা ভাড়া করার ছলে সাইফুল ইসলামকে নিয়ে প্রথমে অচেতন করে এবং পরে তুরাগের একটি লেকে ফেলে হত্যা করে। পরে তার অটোরিক্সা বিক্রি করে প্রাপ্ত অর্থ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ কয়েকজন আসামী ইতোমধ্যে অন্য মামলায় কারাগারে রয়েছে।
গ্রেফতারকৃতদের তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার