সোনারগাঁওয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার মাসুম
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় নারায়নগঞ্জের জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত ও প্রথম স্থান হয়েছেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। পাশাপাশি তার ইউনিয়নও শ্রেষ্ঠ হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে নারায়ণগঞ জেলা সভাকক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের বিশেষ স্বীকৃত স্বরূপ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন নারায়নগঞ্জেরর জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, একজন চেয়ারম্যান সেরা হওয়ার পেছনে কাজ করে তার এলাকার জনগন। আমার ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে সেটা আমার এলাকার জনগনের জন্য। তারা সর্বদিক দিয়ে আমাকে সহায়তা করেছে বিধায় আমি সেরা। আমার ইউনিয়ন সেরা হওয়ার পিছনে সব কৃতিত্ব তাদের। আগামীতেও তাদের সাহায্য ও সহযোগিতায় আমি আমার ইউনিয়নকে এগিয়ে যেতে চাই। আমাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সম্মাননা সনদ প্রদান করায় আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ