নরসিংদীতে ১৭৩৬ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
সারাদেশের মতো নরসিংদী জেলাতেও শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার ১৭৩৬টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীরের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিউলি রহমান তিন্নী।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে অতিথিবৃন্দ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির মাধ্যমে জেলায় প্রায় ৩ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। সম্প্রতি হাম রোগীর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সরকার এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে, তাদের নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে অতিরিক্ত একটি এমআর ভ্যাকসিন প্রদান করে সুরক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ