ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজউকে আধুনিক কল সেন্টার চালু: ঘরে বসেই মিলবে তথ্য ও সেবা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৩:১৯

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সেবাসমূহকে অধিকতর সহজ, দ্রুত এবং জনবান্ধব করার লক্ষ্যে একটি আধুনিক কল সেন্টার চালু করা হয়েছে। এই কল সেন্টারের মাধ্যমে এখন থেকে সেবা প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। রাজউকের নির্ধারিত কল সেন্টার নম্বরটি হলো: +৮৮০৯৬৯৯৮০০১৮৮

উক্ত কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাজউকের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নাগরিকগণ ঘরে বসেই সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।

রাজউক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের সাথে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও কার্যকর ও সুদৃঢ় হবে। আধুনিক এই কল সেন্টারটি রাজউকের নাগরিক সেবা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল