ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ ২বছর পর পুন:সংস্কার শেষে পুনরায় চালু হলো আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৪:৩৩

দীর্ঘ ২ বছর  বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্বোধন করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক, লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য জায়েদুল হক জাবেদ মুন্সী ও শরীফুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। তিনি বলেন, “পাবলিক লাইব্রেরিকে কেবল বইয়ের ভাণ্ডার হিসেবে নয়, বরং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে।”
তিনি তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় জ্ঞানপিপাসু মানুষ বঞ্চিত ছিল। পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।উল্লেখ্য আশুগঞ্জ পাবলিক লাইব্রেরিটি ১৯৯৭ইং  সালে প্রতিষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী

উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা

শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড

মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’

শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩