সোনাগাজীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্রীসহ ২ জনের মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে বজ্রপাতে সাজেদা আক্তার সাথী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী এবং আল-আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আলামপুর গ্রামের আনু ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে। সাজেদা আক্তার সাথী আলামপুর গ্রামের মো. সোলেমানের মেয়ে এবং কাটাখিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে আল-আমিন উপজেলার চরসাহাভিকারী গ্রামের মো. বাহারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় সাজেদা আক্তার ও আল-আমিন বাড়ির দরজায় অবস্থান করছিল। সেখানেই তারা বজ্রপাতের কবলে পড়ে। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল জানান, মৃত সাজেদা ও আল-অমিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন হয়। আল-আমিন আলামপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন মাদ্রাসাছাত্রীসহ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied