সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে - নরসিংদীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জানিয়েছেন, সরকার নিজে ব্যবসা পরিচালনা না করে ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে কাজ করছে। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ইতোমধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে কাজ শুরু করেছে। সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এর আগে, নরসিংদীর পলাশ উপজেলার বন্ধ কো-অপারেটিভ জুট মিল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বন্ধ জুট মিলগুলো পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে।
সরকারি-বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় এসব মিল চালু করার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে দেয়া হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি । মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা । ব্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে।
তিনি আরও বলেন, নরসিংদীর দুটি জুট মিলসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো ধাপে ধাপে চালু করা হবে। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে কিছু জুট মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ কর্মশূন্যতা পরেছে, লিজ দেওয়ার নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে এই খাতের লুটপাট ও দূর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এসব অভিযোগের কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ কর্মশূন্যতা পরেছে উল্লেখ করে এই খাতের লুটপাট ও দূর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এসময় অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবির, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি তিনি পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিলও পরিদর্শন করেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ