ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু ও কামারুজ্জামানের প্রতি রুয়েট ছাত্রলীগ নতুন সভাপতির শ্রদ্ধা নিবেদন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ৪:৫৭
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
 
বুধবার বেলা সাড়ে ১২ টায় রুয়েটে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কাদিরগঞ্জে অবস্থিত শহীদ কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
 
শ্রদ্ধা নিবেদন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
 
এসময় উপস্থিত ছিলেন  রুয়েট ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, সাবেক আহবায়ক হারুন অর রশিদ, সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, নাঈম রহমান নিবিড় প্রমুখ। এছাড়াও  রুয়েট ছাত্রলীগের সাবেক নেতা  প্রকৌশলী  নাসির উদ্দিন শাহ্, প্রকৌশলী সামিউল ইসলাম রবিন, প্রকৌশলী মাহাবুর রহমান, প্রকৌশলী তাপস কুমার সরকার, প্রকৌশলী শাহানুর আলম, জামিল আক্তার, প্রকৌশলী সুব্রত কুমার জনি, সারওয়ার হোসেন ও রাজশাহী মহানগর যুবলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান দীপন উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, গত রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়ের আবেদনের প্রেক্ষিতে তাকে ওই পদ হতে অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে বর্তমান কমিটির সহসভাপতি ইসফাক ইয়াসশির ইপুকে রুয়েট ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু