ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে পরিবেশ দূষণরোধে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:১২
পরিবেশ দূষণরোধে সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদী জেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিল্প-কারখানার মালিক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন। তিনি শিল্প-কারখানার দূষণরোধ এবং পরিবেশ আইন বাস্তবায়নে শিল্প মালিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় “মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর একটি উপস্থাপনা দেন। তিনি শিল্প-কারখানা পরিচালনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে শিল্পকারখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিল্পায়নের ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।
কর্মশালায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, চেম্বারের সাবেক সভাপতি মোমেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার ডাইং, টেক্সটাইল, হাসপাতালসহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার