ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ২:২৩

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এই পতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) সকালে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে চন্দনাইশ স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ ) ডাক্তার দীপন দেবনাথ এর সঞ্চালনায় এতে অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস খাঁন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজিবুর রহমান খোকন। এতে  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কর্মরত সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি ইউএনও রাজিব হোসেন তাঁর বক্তব্যে বলেন, পুষ্টিহীনতা সাধারণভাবে তেমন একটা বুঝা যায় না। অনেক ক্ষেত্রে শিশুরা পুষ্টিহীনতা নিয়ে বেড়ে উঠছে। গর্ভবর্তী মায়ের ও এই সমস্যা থাকে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টির অভাব  তাঁদের সন্তানদের ওপর  প্রভাব ফেলে। তাই মায়েদেরও গর্ভকালীন অবস্থায় পুষ্টিকর খাদ্য গ্রহনে সচেতনতা অবলম্বন করতে হবে।  পুষ্টি সম্পর্কে সাধারণ  জনগণকেও সচেতন করতে হবে। বিশেষ করে মৌসুমী ফলগুলোতে প্রচুর পরিমানে পুষ্টিগুন রয়েছে। বিদেশী ফল জরুরী নয়। প্রাকৃতিকভাবে এলাকাভিত্তিক ফল ওই অঞ্চলের লোকের শারিরীক চাহিদা পুরণ করে। যদিও আমরা সৌখিনতার খাতিরে বিদেশী ফলের উপর নির্ভরশীল। তাছাড়াও শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাদ‍্য গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার গ্রহনের আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার