নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন
“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পালিতব্য এ কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সিভিল সার্জন ডা. বুলবুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। তিনি খাদ্যের পুষ্টিমান, সুষম খাদ্যের গুরুত্ব এবং অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ