ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দুপুরে বিধানসভায় শপথ মমতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২১ দুপুর ১১:৫৯

এবার বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা। তবে তাকে কে শপথ পড়াবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে এ নিয়ে টানাপড়েন শুরু হয়েছিল। অবশেষে সিদ্ধান্ত হয় রাজ্যপালই তাকে শপথবাক্য পড়াবেন। আজ (৭ অক্টোবর) দুপুর ২টায় শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন মমতা ছাড়াও আরও শপথ নেবেন সদ্য জিতে আসা আরও দুই তৃণমূল বিধায়ক। আজ দুপুরে তাদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হলে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে ছয় মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই হিসেবে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। এই ভোটের লড়াইয়ে মমতা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কি-না এ নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলে শোরগোল। সেই ভাবনার অবসান ঘটে রোববার (৩ অক্টোবর) ফলাফল ঘোষণার মাধ্যমে। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তখন ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম।

জামান / জামান

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান