বাউফলে জমিসংক্রান্ত বিরোধে হত্যার উদ্দেশ্যে ভাইকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে জমি জমাসংক্রান্ত বিরোধের জের ধরে ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৬ আগস্ট) ৩ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন আহত কুট্রি ঢালী। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বামনের বিল গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের বামনের বিল গ্রামের হরেন ঢালীর ছেলে কুট্রি ঢালী (৪৫) ও কৃষ্ণ ঢালীর (৪০) সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার সকাল সাড়ে ৭টায় কুট্রি ঢালী পুকুরঘাটে মুখ ধুতে যাওয়ার সময় বিবাধী কৃষ্ণ ঢালীদের রোদে দেয়া কাপড় পথ ছেড়ে দিতে বললে কৃষ্ণ ঢালীদের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কৃষ্ণ ঢালীর হুকুমে ও উপস্থিত নেতৃত্বে মনি রানী ও দিপ্তি রানী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুট্রি ঢালীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় কৃষ্ণ ঢালীর হাতে থাকা ধারালো ছ্যানা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভাই কুট্রি ঢালীর বুকের ডান পার্শ্বে কুপিয়ে গুরুতর জখম করে। বিবাধী মনি রানী লোহার সাবল দিয়ে মাথা লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে মুখের ওপর পড়ে মাড়ির সামনের একটি দাতঁ ভেঙ্গে মাটিতে পড়ে ও দুটি দাঁতে রক্তাক্ত জখম হয়।
এ সময়ে ঘটনা দেখে কুট্রি ঢালীর স্ত্রী অঞ্জলি রানী স্বামীকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি মেরে অঞ্জলি রানীর পরনের কাপড়-চোপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়। শরীরের বিভিন্ন স্থানে জখম করে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কুট্টি ঢালীর ঘর-দরজা কুপিয়ে ও পিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে হুমকি দিয়ে চলে যায়।
এরপর স্থানীয় লোকজন এসে কুট্রি ঢালী ও তার স্ত্রী অঞ্জলি রানীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় এবং কুট্রি ঢালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় কুট্রি ঢালী বাদী হয়ে বুধবার (৬ আগস্ট) কৃষ্ণ ঢালীসহ ৩ জনের নামোল্লেখ করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ঘটনা জানি, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied