ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৪-৪-২০২৬ দুপুর ১:১৩
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল শিক্ষক মোঃ হাফিজুর রহমান(৪০)। 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  সন্ধ্যায় শ্রীপুর টু লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসীর সূত্রে জানায়,বৃহস্পতিবার মাগরিবের আগে ছাবিনগর মোতাহার নামে একজন ভ্যানচালক হাফিজুর রহমান  মাষ্টারকে নিয়ে লাঙ্গলবাঁধের উদ্দেশ্য রওনা হন।ছাবিনগর স্ট্যান্ডে মেইন রোডে উঠলেই  বিপরীত দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-গ ২৪-৭৭৮৫ সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকার চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলো কর্তব্যরত ডাক্তার মোঃ হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন এবং ভ্যান চালক মোতাহার মন্ডল উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হাফিজুর রহমান উপজেলার ছাবিনগর গ্রামের মৃত খানজান মোল্লার ছেলে।তিনি হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব)  আতাউর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার আটক করা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব