ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৪-২০২৬ রাত ১০:৫২

মৌলভীবাজার-১ আসনের  সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বলেছেন, জুড়ী-বড়লেখার গ্রামীন অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে রুপরেখা তৈরি করা হয়েছে।  তিনি শুক্রবার (২৪ এপ্রিল)  বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত  আর.সি.সি রাস্তা ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে  উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।   
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন। নাসির উদ্দিন মিঠু এমপি আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান থাকতে যেভাবে সিলেটের উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে ঠিক সেভাবেই সিলেটের উন্নয়ন হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। পরে তিনি ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে কাঠালতলী থেকে আজিমগঞ্জ তেরাকুরি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী