নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১৫৫ বস্তা চোরাই জিরা উদ্ধার, আটক ২
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারতে উৎপাদিত চোরাইপথে আনা ১৫৫ বস্তা জিরা ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) জেলার রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকায় লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একটি ট্রাকে বিশেষ কৌশলে পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২০৩৯।
উদ্ধারকৃত জিরার পরিমাণ ১৫৫ বস্তা, যার মোট ওজন ৪ হাজার ৬৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— আয়নাল ফকির ওরফে সাগর (৩৮), বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাবারিয়া গ্রামে এবং শাহিন মোল্লা (৩৩), একই উপজেলার বংলা প্রসাদ গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ