চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের অন্যতম বৃহত্তম ফল বাজারের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টার সময় উপজেলার কালইর বাজারে "কালইর বাজার ফল ফাউন্ডেশন" এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি আফিসার, সলেহ্ আকরাম। উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম। পৌর বিএনপি সাবেক সেক্রেটারি দুরুল হোদা। কসবা ইউপি সাবেক চেয়ারম্যান আঃ সালাম। ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। ফল ফাউন্ডেশনের সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম সহ ফল ব্যবসায়ীগণ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ১ নং কসবা ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুঃ তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে চাষিরা ফল বিক্রয়ের ক্ষেত্রে ওজন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
অনুষ্ঠানের শেষে ৫ জন ফল চাষী (বাগানি) কে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পুরুষ্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার