ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-নাসির উদ্দিন আহমেদ এমপি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৩:৫৭

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বলেছেন, বড়লেখা-জুড়ীর গ্রামীন অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে রুপরেখা তৈরি করা হয়েছে। তিনি শুক্রবার (২৪ এপ্রিল) ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত  আর.সি.সি রাস্তা এবং কাঠালতলী থেকে আজিমগঞ্জ তেরাকুরি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে একথা বলেন ‌।


রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন। 

জনগুরুত্বপূর্ণ রাস্তা দুইটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা সরকারে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা এলজিইডির সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মুরাদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা